করোনায় অবরুদ্ধ নিম্ন আয়ের দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী নিয়ে ‘স্বরূপকাঠি গ্রন্থাগার’
মরণঘাতি ভাইরাস করোনায় নেছারাবাদে কর্মহীন নিম্ন আয়ের মানুষের দুয়ারে দুয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য তুলে দিচ্ছে ‘স্বরূপকাঠি গ্রন্থাগার’।
উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের করোনায় অবরুদ্ধ কর্মহীন নিম্ন আয়ের ৭০টি পরিবারের হাতে তারা এ খাদ্য সামগ্রী তুলে দেন।
সংগঠনটি পরিবার প্রতি প্রতিটি প্যাকেটে ৭ কেজি করে চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি লবন, একটি সাবান ও একটি মাক্স দেন।
সংগঠনটির দাতা সদস্য, সদস্য ও পরিচালকবৃন্দবৃন্দ নিজেদের অর্থায়নে এ খাদ্য সামগ্রী দিচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, অরাজনৈতিক সংগঠনটি জাতীয় বিভিন্ন দুর্যোগে অভাবি পরিবার, মেধাবী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে আর্থিক সাহায্য সহযোগিতাসহ নানা ধরনের শিক্ষা উপকরণ দিয়ে আসছেন।
Please follow and like us:
« পাইকগাছায় মাদক মামলার আসামীদের ডোপ টেস্ট পরীক্ষার উদ্যোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ঘরে থাকা নির্দেশনা মানা হচ্ছে না ॥ বৃদ্ধি পাচ্ছে যানবাহন চলাচল ॥ শ্রমজীবীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ »
