প্রধান সূচি

স্বরূপকাঠীতে সরকারী আইন অমান্য করায় ১১ জন আটক ॥ মুসলেকায় মুক্তি

সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা, দোকানে আড্ডা দেওয়া, মোটর সাইকেলে যাত্রী পরিবহন করার অভিযোগে ১১ ব্যক্তিকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। পরে ব্যক্তিগত মুসলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়। শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করে তাদের থানায় আনা হয়।

প্রথমবারের অপরাধ বিধায় ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবে না বলে অঙ্গীকার করায় সকলকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ইউএনও সেনাবাহিনীর একটি টিম নিয়ে পৌর শহর ইন্দুরহাট মিয়ারহাট পরিদর্শন করেন। এসময় তিনি জানান, রবিবার থেকে বিশেষ ব্যবস্থায় ত্রাণ বিভাগের পক্ষ থেকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেলের প্যাকেজ বিতরণ করা হবে।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষ থেকে ১০ মেট্রিক টন চাল দেওয়া হবে। যা দলীয়ভাবে বিতরণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial