পিরোজপুরে মানবাধিকার সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে মানবাধিকার সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর এলজিইডি সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রোগ্রাম সমন্নয়কারী ফারজানা ববি নাদিরা।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু। কর্মশালায় ২১ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
Please follow and like us:
« পিরোজপুরে ৮৩ জন হোম কোয়ারেন্টাইনে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা »
