প্রধান সূচি

Friday, March 20th, 2020

 

কাউখালীতে দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে করোনাভাইরাস আতঙ্কে গত দু’দিন ধরে উপজেলার হাট-বাজারগুলোতে হঠাৎ করে মূহুর্তের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে শুক্রবার সকালে দক্ষিন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। জানা গেছে, শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিন এক ঘন্টার মধ্যে বেশি মূল্যে আদায় করে পেয়াজ, আলু বিক্রি বন্ধ করে দেয় বিক্রেতারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিন বাজারে পেঁয়াজের মূল্য খুচরা বাজারে ছিল ৩০ থেকে ৩৫বিস্তারিত পড়ুন


পিরোজপুরে মানবাধিকার সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে মানবাধিকার সাংবাদিকতা প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর এলজিইডি সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রোগ্রাম সমন্নয়কারী ফারজানা ববি নাদিরা। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু। কর্মশালায় ২১ জন সাংবাদিক অংশগ্রহন করেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial