বিনম্র শ্রদ্ধায় পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তাবক অর্পন, কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের বঙ্গবন্ধু চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের প্রধানরা। এরপর জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে সকালে শহরে নবনির্মিত আওয়ামী লীগ অফিস ভবনের উদ্বোধন করে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
