Tuesday, March 17th, 2020
বিনম্র শ্রদ্ধায় পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তাবক অর্পন, কেক কাটা এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের বঙ্গবন্ধু চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের প্রধানরা। এরপর জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়। এর আগে সকালে শহরে নবনির্মিত আওয়ামীবিস্তারিত পড়ুন
অসহায়, দরিদ্র ও দু:স্থদের মাছ বিতরণ ও দুধ খাওয়ানো কর্মসূচি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যতিক্রমধর্মী মুজিববর্ষ উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে অসহায়, দরিদ্র ও দু:স্থদের মাছ বিতরণ ও দুধ খাওয়ানোর মাধ্যমে ব্যতিক্রমভাবে ‘মুজিববর্ষ’ উদযাপন শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র নির্দেশনায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে এ সকল কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে মঙ্গলবার সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর টিটিপাড়ায় দরিদ্র বস্তিবাসীদের মাঝে ও পূর্ব বাসাবোতে এতিমখানায় বিনামূল্যে মাছ বিতরণ করা হয়। একইদিন বাংলাদেশ ডেইরী ফার্মারস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক রাজধানীর আজিমপুরেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে তথ্য দর্পনের আয়োজনে মুজিববর্ষ পালিত
মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দৈনিক তথ্য দর্পন পত্রিকার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক তথ্য দর্পনের প্রধান সম্পাদক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজির, সদর উপজেলা নির্বাহী অফিসার বশিরবিস্তারিত পড়ুন
কাউখালীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। এছাড়া সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আওয়ামীবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন সতর্কতা : কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বন্ধ হোক কোচিং বাণিজ্যও
করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্ব আতঙ্কিত। আমাদের পাশর্^বর্তী দেশ ভারতেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। দেশটির বিভিন্ন রাজ্যে বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সিনেমা হল, শপিং মল। মুম্বাইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। দু’শোর বেশি লোকের যে কোনো ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই মর্মে সমন জারি করেছে দিল্লি সরকার। এ ভাইরাস প্রতিরোধ ভারত সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বৈশি^ক পরিস্থিতি দিন দিন অবনতির দিক যাচ্ছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৬ হাজার ৭০৫ জন। আক্রান্ত হয়েছে ১৫৯বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মুজিব গ্যালারীর উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ে মুজিব গ্যালারীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন মুহুর্তের ছবি সম্বলিত গ্যালারীর উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলরুবা মিলন নাহার, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ. এম. ফারুক হোসাইন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিমুল প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
সারাদেশের মত বাগেরহাটেও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী যদিও জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করা হয়েছিল। তারপরও নানা আয়োজনে জাতির জনকের জন্মদিন পালন করেছে বাগেরহাটবাসী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেলুন উড়ানো ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজবিস্তারিত পড়ুন
বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্টান্ডে বঙ্গবন্ধুর মূরাল স্থাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে তার মূরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড কমপ্লেক্সের সামনে এই মূরালের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময় বাগেরেহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরেহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন, বাগেরহাটে কর্মরত পরিবহন শ্রমিকরা সব সময় স্বাধীনতারবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষে প্রেসক্লাবে আলোচনা সভা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে চিতলমারী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ। মাল্যদান শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি পংকজ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, নির্বাহী সদস্য সদস্য এস এস সাগর, শেখর ভক্ত, প্রদীপ মন্ডল, দেবাশীষ বিশ্বাস। আলোচনা সভা শেষে মুজিবর্ষ উপলক্ষে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫জন সাংবাদিককে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়। সদস্যপদ প্রাপ্ত সাংবাদিকরা হলেন. দৈনিকবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুজিববর্ষ পালিত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিব শতবর্ষ পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটির সুচনা লগ্নে রাত ১২-০১ মিনিটে জাতির জনকের মুরালে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এরপর কেক কেটে রাতের অনুষ্ঠান শেষ করা হয়। সকালে অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন শেষে সংক্ষিপ্ত র্যালি বের করা হয়। র্যালীতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, পৌর মেয়র মোলাম কবিরসহ দলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ অংশ নেন।
