ইন্দুরকানীতে মুজিব গ্যালারীর উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ে মুজিব গ্যালারীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন মুহুর্তের ছবি সম্বলিত গ্যালারীর উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলরুবা মিলন নাহার, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ. এম. ফারুক হোসাইন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, প্রধান শিক্ষক আহাদুল ইসলাম শিমুল প্রমুখ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজন সতর্কতা : কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বন্ধ হোক কোচিং বাণিজ্যও »
