মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলী
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ.ম. রেজাউল করিম।
এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান পক্ষে লিটন সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, জেলা আওয়ামী লীগ, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন স্কুল ও কলেজ, পিরোজপুর প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, বিভিন্ন এনজিও, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের পক্ষে পুস্পমাল্য প্রদানকালে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মুজিবুর রজমান খালেক, আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির পক্ষে পুস্পমাল্য প্রদানকালে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসটিকে কেন্দ্র করে নেয় হয় কঠোর পুলিশী নিরাপত্তা।
