প্রধান সূচি

Friday, February 21st, 2020

 

পিরোজপুরে এসএমই পণ্য মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

পিরোজপুর শহরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠান এর আঞ্চলিক পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশীয় পণ্যের সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এতে পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গনে জেলা প্রশাসন এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে।  এ সময় এসএমই পণ্য মেলা বিষয়ে বিভিন্ন তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।  তিনি জানান, আগামী ২৩ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহান শহীদ দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভোরে প্রভাত ফেরীর মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে কাউখালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি) মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের মানুষ। শুক্রবার দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিকবিস্তারিত পড়ুন


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলী

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ.ম. রেজাউল করিম। এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানী রহমান পক্ষে লিটন সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক,  জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial