প্রধান সূচি

পিরোজপুরে এসএমই পণ্য মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

পিরোজপুর শহরে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠান এর আঞ্চলিক পণ্য মেলা।

এসএমই ফাউন্ডেশনের আয়োজনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশীয় পণ্যের সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এতে পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গনে জেলা প্রশাসন এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে।  এ সময় এসএমই পণ্য মেলা বিষয়ে বিভিন্ন তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।  তিনি জানান, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ মেলা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। মেলায় ৫০টিরও বেশি ষ্টলে দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ মেলা। এছাড়া প্রতিদিন মেলায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত স্থানীয় ও আঞ্চলিক শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ খেলার আয়োজন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial