সড়ক দুর্ঘটনায় ধানসিড়ি পরিবহনের ১০ যাত্রী আহত
খুলনা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ওই বাসের ১০ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের খুলনা- পিরোজপুর-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে বরিশাল গামী ধানসিড়ি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে পাশ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে পাশ্ববর্তী পিরোজপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল।
Please follow and like us:
« পাইকগাছায় দুই ভাইয়ের বিরুদ্ধে শাহিনের ইট-ভাটা দখল নেওয়ায় থানায় অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উপর বখাটের হামলা »
