প্রধান সূচি

Saturday, February 15th, 2020

 

সড়ক দুর্ঘটনায় ধানসিড়ি পরিবহনের ১০ যাত্রী আহত

খুলনা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ওই বাসের ১০ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের খুলনা- পিরোজপুর-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে বরিশাল গামী ধানসিড়ি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে পাশ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এতে ওই বাসের ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে পাশ্ববর্তী পিরোজপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল।


পাইকগাছায় দুই ভাইয়ের বিরুদ্ধে শাহিনের ইট-ভাটা দখল নেওয়ায় থানায় অভিযোগ

পাইকগাছায় রেজাউল ও জিয়াদুল দুই ভাইয়ের বিরুদ্ধে এনএসবি ব্রিক্স এর মালিক শাহিনুর রহমানের বাড়ী প্রতারণা করে লিখে নিয়ে পরবর্তীতে ভয়ভীতি ও পেশি শক্তির বলে ইট-ভাটা লিখে নিয়ে জবর দখল করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহিনুর রহমানের স্ত্রী সোনালী বেগম সুষ্ঠু সমাধানের জন্য গত সোমবার দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার পুরাইকাটীতে শাহিনুর রহমানের এনএসবি ব্রিকস নামে একটি ইট-ভাটা রয়েছে। ভাটা পরিচালনা করতে গিয়ে কয়েক বছরে তিনি প্রায় ৩ কোটি টাকার ঋণগ্রস্থ হয়ে পড়ে। এর মধ্যে পাওনাদার রেজাউল ইসলাম ও জিয়াদুল ইসলাম শাহিনের কাছে প্রায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আকলিমা এন্ড মহসিন উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে পৌর শহরের কে. এম. লতিফ সুপার মার্কেটের আউয়াল ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট কার্যালয় এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুল আউয়াল ফরাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জুলহাস শাহিন, প্রকৌশলী মোশারেফ হোসেন, আকলিমা এন্ড মহসিন উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কৃষিবিদ এ কে এম মহসিন উদ্দীন (মনিরুজ্জামান), ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাবুল আক্তার, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে আটক ৬

বাগেরহাটে জুয়া খেলার অভিযোগে ৬ জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার পাতিলাখালী এলাকা থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন, পাতিলাখালী গ্রামের হাবিবুর রহমান (৪৫), মো. মজিবর শেখ (৫০), মো. ওলিউর রহমান (৩৬), মো. শাহজাহান শেখ (৫২), মো. আলী শেখ (৪৮) এবং গৌতম হালদার (৩৬)। শনিবার দুপুরে আটককৃতদের বাগেরহাট আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, জুয়া খেলার অপরাধে পাতিলাখালী গ্রামবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial