প্রধান সূচি

পিরোজপুরে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পান্না মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে মো. ইব্রাহিম (২৪) নামের এক যুবককে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। রায়ে ইব্রাহিম ১০ হাজার টাকা জরিমানা, অনাদারে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ মে দুপুরে উপজেলার ওহেদাবাদ গ্রামের একটি চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তি টেলিভিশন দেখছিলেন। দুপুর পৌনে একটার দিকে উপজেলার ওহেদাবাদ গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে মো. পান্না মিয়ার সাথে  উত্তর মিরুখালী গ্রামের মো. ইব্রাহিমের টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ইব্রাহিম লাঠি দিয়ে পান্না মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত পান্না মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর  তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সগির গাজী বাদী হয়ে মো. ইব্রাহিমকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial