Thursday, January 30th, 2020
পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের সদর উপজেলায় ইয়াবাসহ হৃদয় খান (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জুজখোলা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক হৃদয় খান পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার নুরুল আমিন খানের ছেলে। পিরোজপুরের ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জুজখোলা এলাকার রিয়াজের মুরগির ফার্মের দক্ষিণ দিকের রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হৃদয় খান নামের এক যুবককে সন্দেহ হলে ডিবি পুলিশ তাকে তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বরিশাল বিভাগীয় ইনোভেশন শোকেসিং সেমিনার ও মেলায় কাউখালী দ্বিতীয়
বরিশালে দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিং সেমিনার ও মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরল করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। মেলায় “উন্নত আশ্রয়ন গড়ি,সমাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করি” শীর্ষক কাউখালীর উপজেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগ বরিশাল বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করে। মন্ত্রীপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এটুআই’র সহযোগিতায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় এই মেলার আয়োজন করে। বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়ার সভাপতিত্বে অশ্বিনী কুমার হলে সমাপনী আনুষ্ঠানে পুরস্কার গ্রহন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। সেমিনারেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদন্ড
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পান্না মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে মো. ইব্রাহিম (২৪) নামের এক যুবককে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেন। রায়ে ইব্রাহিম ১০ হাজার টাকা জরিমানা, অনাদারে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ মে দুপুরে উপজেলার ওহেদাবাদ গ্রামের একটি চায়ের দোকানে বসে কয়েকজন ব্যক্তি টেলিভিশন দেখছিলেন। দুপুর পৌনে একটার দিকে উপজেলার ওহেদাবাদ গ্রামের মৃত জয়নাল গাজীর ছেলে মো. পান্না মিয়ার সাথে উত্তর মিরুখালী গ্রামের মো. ইব্রাহিমের টেলিভিশনের চ্যানেল পরিবর্তনবিস্তারিত পড়ুন
মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বিদ্যা দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা প্রত্যুষে নতুন পোষাকে উপোষ থেকে পুঁজার নিয়মানুযায়ী সকল ধর্মীয় রীতি আচার মেনে অধিক জ্ঞাণ লাভের অর্জণের জন্য ব্রাক্ষ্মণের মন্ত্র পাঠের সাথে সাথে শিক্ষক, শিক্ষার্থীরা পুষ্প, পল্ববী দুহাতে নিয়ে করোজোড়ে বিদ্যা দেবী সরস্বতী মায়ের পায়ে অঞ্জলী প্রদান করেণ। পরে খাগের কলন ললাটে ধারণ করেন শিক্ষার্থীরা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পঞ্জিকার তিথি অনুসারে বুধ ও বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে বাণী অর্চনা ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা হয়েছে। পূজা ছাড়াও এ উপলক্ষে পুষ্পাঞ্জলী প্রদান, হাতে খড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোক সজ্জার আয়োজন করা হয়। উপজেলার মঠবাটী রামকৃষ্ণ সেবাশ্রম, সরল কালিবাড়ী মন্দির, গদাইপুর রাধা-কৃষ্ণ সেবাশ্রম, কপিলমুনি মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে সরস্বতী পূজা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
নাজিরপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানকে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ সামাজিক বনায়ণের গাছ আত্মসাতের ঘটনায় ফাঁসানোর চক্রান্ত চলছে বলে তিনি দাবী করেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, তিনি উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের তৈয়বেরহাট হতে মাস্টার মোহাম্মদ আলীর বাড়ী ও চালিতাবাড়ী মোসলেম মিয়ার বাড়ীর সামনের ব্রীজ হতে উত্তর হোগলাবুনিয়া তরুয়াবাড়ী পর্যন্ত রাস্তার সামাজিক বনায়ণের উপকারভোগীদের সভাপতি। গত ১১ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ওই সড়কের বেশ কিছু গাছ ভেঙ্গে ও উপড়ে পড়েবিস্তারিত পড়ুন
বাগেরহাট প্রেসক্লাবের কর্মকর্তাদের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত
গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করেছেন বাগেরহাট প্রেসক্লাবের-২০২০ সালের নব নির্বাচিত কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে মাজার জিয়ারতকালে বাগেরহাটের সাংবাদিক নেতারা সেখানে দাড়িয়ে কিছুক্ষণ ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দোয়া অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাকী তালুকদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলে গেলেন গরীবের ডাক্তার নির্মল বাবু
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) সার্বক্ষনিক সেবাদানকারী গরীবের ডাক্তার নির্মল চন্দ্র মিস্ত্রী (৮২) আর নেই। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার বর্গসহ শোক নেমেছে উপজেলার ফারিয়াসহ গোটা ঔষধ ব্যবসায়ীদের মধ্য। মৃত্যুকালে তিনি তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গরীবের ডাক্তার নামে খ্যাত বাবু নির্মল চন্দ্র মিস্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরূপকাঠি ঔষধ ব্যবসায়ী সমিতি, ফারিয়া এ্যাসোশিয়েসনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে তাকে নিজ বাড়ীতে সমাহিত করা হয়। বাবু নির্মলের বাড়ী উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের লক্ষনকাঠি গ্রামে। তিনি দীর্ঘ ৬০ বছর ধরে স্বরূপকাঠি বাজারেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে নৈশ প্রহরীর লালসার শিকার ৫ম শ্রেনীর মাদ্রাসা ছাত্র
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের আল-হেরা আলিম মাদ্রাসায় ৫ম শ্রেনীর ছাত্র নাইট গার্ড কর্তৃক বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে ওই মাদ্রাসা ছাত্রের মা বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবারণে জানা গেছে, ভুক্তোভোগী ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ওই ছাত্রকে ঘুমন্ত অবস্থায় মাদ্রাসার নৈশ প্রহরী শাহ আলম বলাৎকার করে। এসময় ওই ছাত্র চিৎকার করে উঠলে পাশে থাকা তার সহপাঠীরা বিষয়টি টের পেয়ে ঐ স্থান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে বিষয়টি ওই ছাত্র তার এক সহপাঠিকে বলে। এসময় ওই সহপাঠি বিষয়টি তাদেরবিস্তারিত পড়ুন
অবৈধ অনুপ্রবেশে আটক ভারতীয় ৬৩ জেলেকে সমুদ্র পথে পুশব্যাক
বাগেরহাট কারাগারে আটক ৬৩ ভারতীয় জেলেকে ৫টি ফিশিং ট্রলারসহ বৃহস্পতিবার সকালে সমুদ্র পথে পুশব্যাক হরা হচ্ছে। বুধবার বাগেরহাট আদালতের বিচারক আটক এসব ভারতীয় জেলেদের মুক্তি দিলে তাদের সমুদ্র পথে পুশব্যাক করতে বিকেলে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার দিবাগত রাত ২টায় জোয়ারের সময় এসব জেলেদের মোংলা থেকে বঙ্গোপসাগরে উদ্যেশ্যে নিয়ে যাওয়া হয়। সকালে এসব ভারতীয় জেলেকে সমুদ্রসীমার জিরো পয়েন্ট থেকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পুশব্যাক করেছে। গত বছরের ২ অক্টোবর থেকে ৪ দফায় এসব ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বাংলাদেশ সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে নৌবাহীনীবিস্তারিত পড়ুন
