প্রধান সূচি

পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের সদর উপজেলায় ইয়াবাসহ হৃদয় খান (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জুজখোলা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক হৃদয় খান পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার নুরুল আমিন খানের ছেলে।

পিরোজপুরের ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জুজখোলা এলাকার রিয়াজের মুরগির ফার্মের দক্ষিণ দিকের রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হৃদয় খান নামের এক যুবককে সন্দেহ হলে ডিবি পুলিশ তাকে তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial