মোংলা বন্দরে বসানো হয়েছে করোনা ভাইরাস সংক্রামণ সুরক্ষা যন্ত্র
করোনা ভাইরাস সংক্রামণ রোধে মোংলা বন্দরে বসানো হয়েছে পোর্টেবল লেজার ডিটেক্টর বা সুরক্ষা যন্ত্র। মোংলা বন্দর জেটির প্রধান নিরাপত্তা গেটে এ যন্ত্র বসানো হয়েছে। এ সুরক্ষা যন্ত্র দিয়ে বন্দর জেটিতে প্রবেশকারী সকল কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং বিদেশীদের শরীর পরীক্ষা-নিরীক্ষা করে ঢোকানো হচ্ছে। সাথে বসানো হয়েছে করোনা ভাইরাস সংক্রামণ রোধে হেলথ ডেস্ক। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন জানান, মঙ্গলবার বিকেলে পোর্টেবল লেজার ডিটেক্টরের পাশাপাশি মোংলা বন্দর জেটির প্রবেশ মুখে দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণ রোগী শনাক্ত হয়নি বলেও তিনি জানান।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় চিঠি লিখে স্কুলছাত্রের আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা তথ্য অফিসের উদ্যোগে ইন্দুরকানীতে মহিলা সমাবেশ »
