Wednesday, January 29th, 2020
রাজউককে হেয় করে বাহবা নেয়ার চেষ্টা করেছে টিআইবি : গণপূর্ত মন্ত্রী
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুর্নীতি নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলছেন, ভুল তথ্যের ভিত্তিতে রাজউককে হেয় করে বাহবা নেয়ার চেষ্টা করেছে টিআইবি। বুধবার সচিবালয়ে নিজ দফতরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির প্রতিবেদনে বলা হয়, রাজউকে অধিকাংশ ক্ষেত্রে ছাড়পত্র-নকশা অনুমোদনে দালালের মাধ্যমে চুক্তি হয়ে থাকে। রাজউকের কর্মকর্তা, দালাল ও সেবা গ্রহীতার মধ্যে ত্রিপক্ষীয়বিস্তারিত পড়ুন
ইউএনও না থাকায়
ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের বেশীরভাগ কর্মকর্তা অনুপস্থিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বরিশালে ২ দিনের প্রশিক্ষণে থাকায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের বেশীরভাগ কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। বুধবার দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা হিসাব রক্ষণ অফিস তালাবন্ধ। এছাড়া সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক), উপজেলা এলজিইডি প্রকৌশলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ অফিস পাড়ায় বেশীর ভাগ কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। উপজেলাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ‘ব্রান্ডিং’ বিষয়ক বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার ইন্দুরকানী উপজেলার লাহুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাইপ-ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত বৈঠকে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম হালদার। বক্তব্য রাখেন, লাহুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম কুমার সাহা। বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা,বিস্তারিত পড়ুন
বাগেরহাট ২০৩০ সালের মধ্যে সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে
“সাশ্রয়ী জ্বালানী, সমৃদ্ধ আগামী-উন্নত চুলা, উন্নত জীবন” এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে বাগেরহাটে ২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জনে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাউস হোল্ডিং এনার্জি প্লাট ফরম প্রোগ্রাম ইন বাংলাদেশ (স্রেডা)’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্রেডা’র প্রকল্প পরিচালক সালিমা জাহান। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসেই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে। এ সময় তিনি মুজিব বর্ষকে সামনে রেখে সকল সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাকে লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতার আহবানবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার বেলা ১১টায় হাড়িখালিস্থ তার নিজ বাড়ির সামনের রাস্তায় বসে প্রতিপক্ষরা তার উপর হামলা করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হাবিবুর রহমান হাড়িখালি গ্রামের আব্দুর ছত্তার শেখের ছেলে এবং বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন মো. হাবিবুর রহমান বলেন, মোটর সাইকেল যোগে ১১টার দিকে বাড়িতে আসি। বাড়ির সামনে পৌঁছালে রেজাউল ইসলাম ও রাজার নেতৃত্বে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন আমার উপর হামলা করে। তারা উপর্যুপরী আমার হাতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক বিরোধী প্রতিষ্ঠান ‘আলোর পথে পিরোজপুর’ এর কার্যালয় উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান ‘আলোর পথে পিরোজপুর’ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পিরোজপুর শহর পুলিশ ফাড়ির নবনির্মিত ভবনে ‘আলোর পথে পিরোজপুর’ এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। ‘আলোর পথে পিরোজপুর’ এর সভাপতি গোলাম মাওলা নকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, কাজী শাহ নেওয়াজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি জহিরুল হক টিটু, এনজিও ফোরাম সভাপতি জিয়াউল আহসান, ‘আলোর পথে পিরোজপুর’ সাধারণ সম্পাদক মজনুবিস্তারিত পড়ুন
জেলা তথ্য অফিসের উদ্যোগে ইন্দুরকানীতে মহিলা সমাবেশ
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকাল ১১টায় ইন্দুরকানী উপজেলার লাহুড়ি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাড়েরহাট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আয়শা আক্তার পপি। জেলা তথ্য অফিসাার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন সুলতানা, সহকারী কিক্ষক গৌতম কুমার সাহা, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার হালদার, পাড়েরহাট ইউপি সদস্য মো. নুরুল ইসলাম। মহিলা সমাবেশে প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে বসানো হয়েছে করোনা ভাইরাস সংক্রামণ সুরক্ষা যন্ত্র
করোনা ভাইরাস সংক্রামণ রোধে মোংলা বন্দরে বসানো হয়েছে পোর্টেবল লেজার ডিটেক্টর বা সুরক্ষা যন্ত্র। মোংলা বন্দর জেটির প্রধান নিরাপত্তা গেটে এ যন্ত্র বসানো হয়েছে। এ সুরক্ষা যন্ত্র দিয়ে বন্দর জেটিতে প্রবেশকারী সকল কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং বিদেশীদের শরীর পরীক্ষা-নিরীক্ষা করে ঢোকানো হচ্ছে। সাথে বসানো হয়েছে করোনা ভাইরাস সংক্রামণ রোধে হেলথ ডেস্ক। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন জানান, মঙ্গলবার বিকেলে পোর্টেবল লেজার ডিটেক্টরের পাশাপাশি মোংলা বন্দর জেটির প্রবেশ মুখে দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় চিঠি লিখে স্কুলছাত্রের আত্মহত্যা
“মা-বাবা আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কারণ তোমরা মরে গেলে আমি কিভাবে থাকবো। আবদারটা রেখো আমার হাত থেকে দুইবার কোরান শরীফ পড়ে গেছিলো, তাই কোনও গরীব ভিক্ষুককে ৫০ টাকা করে ১০০ টাকা দিও। হনুফা আপু, রাবেয়া আপু, রোকেয়া আপু তোরা মাকে দেখিস। তোরা মা-বাবার কাছে থাকিস। তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি কস্ট নিস না।” মা-বাবা ও পরিবারের উদ্দেশ্যে এমন চিঠি লিখে পিরোজপুরের ভান্ডারিয়ায় নাজিম হাওলাদার (১৩) নামে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে বসতঘরের পিছনে একটি জাম্বুরা গাছে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ইয়াং টাইগাস্ অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সাতক্ষীরা চ্যাম্পিয়ন
বাগেরহাটে অনুষ্ঠিত বোর্ডের অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলায় দক্ষিন জোনে খুলনাকে ৫১ রানে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব ক্রিকেট দল। মঙ্গলবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা দলের ওপেনার সাঈদ নেওয়াজ শরীফের সেঞ্চুরির (১০৯ বলে ১০১ রান) সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে দলের সংগ্রহ দাড়ায় ২৪২ রান। একই দলের সতির্থ খেলোয়াড় ওসমান গনি ১০১ বলে ৫৬ রান করেন। এছাড়া কাজী সায়েদুল্লাহ ব্যক্তিগত ২৭ রান করে। বিপক্ষে খুলনা ক্রিকেট দলের সাওন গাজী ও সামিম হোসেন দিপু ২টি এবং আফান তামিন ১টি করে উইকেট পায়। দ্বিতীয়ার্ধে খুলনা ক্রিকেট দল ব্যাট করতে নেমেবিস্তারিত পড়ুন
