প্রধান সূচি

বাগেরহাটে ইয়াং টাইগাস্ অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

বাগেরহাটে অনুষ্ঠিত বোর্ডের অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলায় দক্ষিন জোনে খুলনাকে ৫১ রানে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব ক্রিকেট দল। মঙ্গলবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা দলের ওপেনার সাঈদ নেওয়াজ শরীফের সেঞ্চুরির (১০৯ বলে ১০১ রান) সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে দলের সংগ্রহ দাড়ায় ২৪২ রান। একই দলের সতির্থ খেলোয়াড় ওসমান গনি ১০১ বলে ৫৬ রান করেন। এছাড়া কাজী সায়েদুল্লাহ ব্যক্তিগত ২৭ রান করে। বিপক্ষে খুলনা ক্রিকেট দলের সাওন গাজী ও সামিম হোসেন দিপু ২টি এবং আফান তামিন ১টি করে উইকেট পায়।

দ্বিতীয়ার্ধে খুলনা ক্রিকেট দল ব্যাট করতে নেমে ৪৭ ওভার ২ বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মাহবুবুর রহমান সিফাত ৭৭ ও সাইম হোসেন দিপু ৩৫ রান করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial