প্রধান সূচি

ইউএনও না থাকায়

ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের বেশীরভাগ কর্মকর্তা অনুপস্থিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বরিশালে ২ দিনের প্রশিক্ষণে থাকায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের বেশীরভাগ কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন।

বুধবার দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা হিসাব রক্ষণ অফিস তালাবন্ধ। এছাড়া সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক), উপজেলা এলজিইডি প্রকৌশলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা বন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ অফিস পাড়ায় বেশীর ভাগ কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মোহেবুল্লাহ মুঠো ফোনে জানান, তিনি পিরোজপুর জেলা সদরে অবস্থান করছেন। কাজ থাকলে অফিস করেন বলে তিনি জানান।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সোমা সরকার জানান, ৬ মাসের বুনিয়াদি প্রশিক্ষণে তিনি ঢাকায় রয়েছেন। উপজেলা এলজিইডির দপ্তর থেকে জানানো হয়- ‘স্যারে দেশের বাহিরে প্রশিক্ষণে রয়েছেন।’ এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম এক মাসের প্রশিক্ষণে ঢাকায় রয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আ. মতিন জানান, তিনি ছুটিতে আছেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আবু জাফর হাওলাদার জানান, তিনি দুপুর ১২টার দিকে রিপোর্ট নিয়ে পিরোজপুর জেলা অফিসের গিয়েছেন। উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেন জানান, বেলা ১০টায় অফিসে উপস্থিত হয়ে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন (কালব) অফিসে গিয়েছেন। অফিস তালাবন্ধ থাকলেও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম মুঠো ফোনে জানান, তিনি অফিসে রয়েছেন।

এদিকে, উপজেলা পরিসংখ্যান অফিসার, সেটেলমেন্ট অফিসারের পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial