প্রধান সূচি

ইন্দুরকানীতে ‘ব্রান্ডিং’ বিষয়ক বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার ইন্দুরকানী উপজেলার লাহুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাইপ-ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত বৈঠকে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম হালদার। বক্তব্য রাখেন, লাহুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম কুমার সাহা।

বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial