প্রধান সূচি

পিরোজপুরে কুকুরের টিকাদান কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা

পিরোজপুরে জলাতঙ্ক নিমূলের লক্ষে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমভিভি) কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ফারুক আলম।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ, ডা. নিজাম উদ্দিনসহ জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial