Monday, December 30th, 2019
পিরোজপুরে বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে অভিভাবক সমাবেশ
পিরোজপুরে বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে সোমবার পিরোজপুর কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। পিরোজপুর যৌন হয়রানী রোধ কমিটির আহবায়ক খালেদা আক্তার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষায়ক কর্মকর্তা নুসরাত জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৭) নিহত হয়েছেন। সোমবার বিকেলে মোটর সাইকেলযোগে মোংলা থেকে বাগেরহাটে আসার পথে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহরের হরিণখানা এলাকার নুরুল হকের ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিগরাজ এলাকায় সড়ক দূর্ঘটনায় রকিব (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ সজনদের কাছে হস্তান্তর করা হবে। বাগেরহাট জেলা যুবদলেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মহিলা ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরে মহিলা ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ক্লাব মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণকালে মহিলা ক্লাবের সভানেত্রী ও পিরোজপুর জেলা প্রশাসকের সহধর্মিনী রিজিয়া সুলতানা, সহ-সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী রুবাইয়াৎ নিম্মীসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। সোমবার দুপুরে সরুস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদ আলী রবি, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ, শ্রমিকদলের সহ-সভাপতি সেলিম ভুইয়া, মৎসজীবি দলের সদস্য সচিব গোলাম মোস্তফা , শ্রমিকনেতা মোজাফ্ফর হোসেন মোজাম, শাহিন খান, প্রমুখ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, শিক্ষা অফিসার মো. আতাউর রহমান প্রমুখ।
পিরোজপুরে কুকুরের টিকাদান কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা
পিরোজপুরে জলাতঙ্ক নিমূলের লক্ষে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমভিভি) কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ফারুক আলম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদ, ডা. নিজাম উদ্দিনসহ জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় এবিস্তারিত পড়ুন
জেলার শ্রেষ্ঠ ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু
পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ নির্বাচিত করেন। গত সোমবার ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বিষয়টি নিশ্চিত করেন। সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ২০১০ সালে ১ ডিসেম্বর নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার (ভূমি) পদে চাকরিতে যোগদান করেন। পরে ২০১৮ সালের ১৪ নভেম্বর পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন
কাউখালীতে জেপি’র প্রস্তুতি সভা
জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিকী কাউন্সিল ২০১৯ উপলক্ষে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা জেপি’র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম সরওয়ার জোমাদ্দার, কাউখালী উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ভান্ডারিয়া জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, কাউখালী উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা নেপাল চন্দ্র দে, ভান্ডারিয়া যুব সংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, কাউখালী উপজেলাবিস্তারিত পড়ুন
বইমেলা তরুণ তরুনীদের উপর ইতিবাচক প্রভাব ফেলে … সৈয়দ হাসান ইমাম
মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেছেন, বই মেলা তরুণ তরুণীদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। বইমেলায় বিভিন্ন ধরণের বই থাকে। এখানে এলে মানুষের বই পড়ার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। সত্যিকারের মানুষ হওয়ার জন্য বইয়ের কোন বিকল্প নেই। তরুণদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তুমি একা প্রতিষ্ঠিত হলে, তোমার নিজের যেমন কোন উপকার হবে না। তেমনি দেশেরও কোন উপকার হবে না। তাই সকলকে নিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা কর। তাহলেই দেশ ও জাতির উপকার হবে। রবিবার রাতে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ১০ দিনব্যাপী বই মেলায় এসে তিনি এসব কথা বলেন। এসময় হাসানবিস্তারিত পড়ুন
চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা
বাগেরহাটের চিতলমারীতে মহান বিজয়ের মাস উপলক্ষে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি পংকজ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুলবিস্তারিত পড়ুন
