কাউখালীতে জেপি’র প্রস্তুতি সভা
জাতীয় পার্টি (জেপি)’র কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিকী কাউন্সিল ২০১৯ উপলক্ষে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র উদ্যোগে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা জেপি’র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম সরওয়ার জোমাদ্দার, কাউখালী উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ভান্ডারিয়া জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, কাউখালী উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা নেপাল চন্দ্র দে, ভান্ডারিয়া যুব সংহতির আহবায়ক শহিদুজ্জামান রাজু মল্লিক, কাউখালী উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল প্রমুখ।
সভায় আগামী ৪ জানুয়ারি শনিবার অনুষ্ঠেয় জাতীয় পার্টি (জেপি)’র ত্রি-বার্ষিকী কাউন্সিল অধিবেশনে যোগদানের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
