চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা
বাগেরহাটের চিতলমারীতে মহান বিজয়ের মাস উপলক্ষে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি পংকজ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, সাবেক সভাপতি এস. এস. সাগর, সাধারণ সম্পাদক শেখর ভক্ত।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বইমেলা তরুণ তরুনীদের উপর ইতিবাচক প্রভাব ফেলে … সৈয়দ হাসান ইমাম »
