ভান্ডারিয়ায় জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
পিরেজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী রবিবার স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. এনামুল করিম পান্না, মো. হুমায়ুন কবির, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার, মো হাদিসুর রহমান, শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, শফিকুল ইসলাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে উপজেলার ৭৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
