Sunday, December 29th, 2019
ভান্ডারিয়ায় জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
পিরেজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী রবিবার স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. এনামুল করিম পান্না, মো. হুমায়ুন কবির, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার, মো হাদিসুর রহমান, শিক্ষক আব্দুলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ দুইজনকে কুপিয়ে জখম
মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি শহীদ সরদার (৪০)কে শনিবার রাতে স্থানীয় মিরুখালী বাজারে বসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই বাচ্চু সরদার (৫২) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শহীদ ও বাচ্চু সরদার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে। জানা গেছে, শনিবার রাতে মিরুখালী বাজারে (বাঁধের পাশে) দলিল লেখক সিদ্দিক জমাদ্দারের ঘরে বসে শহীদ সরদার এবং খায়ের ঘটিচোরা মাদ্রাসার সহ-শিক্ষক আ.বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মানবসেবা সংস্থার কম্বল বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহরের অঙ্গন শপিং সিটি মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. জুলহাস শাহিন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সংগঠনের মঠবাড়িয়া উপজেলা সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক প্রজিৎ কুমার মিস্ত্রী পীযূষ ও সাংগঠনিক সম্পাদক ডা. অভিজিৎ হাওলাদার প্রমূখ।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ॥ আহত-২
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কামরান হোসেন (২৩) নামে মোটর সাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শনিবার গভীর রাতে বাগেরহাট শহর রক্ষা বাঁধের প্রধান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কামরান হোসেন সদর উপজেলার গোটাপাড়া গ্রামের এশারাত হোসেনের ছেলে। তিনি বাগেরহাট শহরের সাধনার মোড়ে ক্রেজী জিম নামে একটি শারীরিক ব্যামায়াগার পরিচালনা করতেন। বাগেরহাট সদর মডেলবিস্তারিত পড়ুন
পাইকগাছায় চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালিত
খুলনার পাইকগাছায় গ্রাম সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সিজেএনবি ও প্রেসক্লাব পাইকগাছার আয়োজনে মোনাজাত উদ্দিনের স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিজেএনবি পাইকগাছা শাখা ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার সৈয়দ মিনার হোসেন, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র কোষাধ্যক্ষ সাংবাদিক আশিষ রায় চৌধুরী মিন্ট, রিপন হোসেন, এসএম রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, আলোকযাত্রা দলের সদস্য আরজু সুলতানা, রাসেল মল্লিক, মনিরুল ইসলাম, গোবিন্দ লাল রায়, কওছার হোসেন প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, সৎ, নির্ভিক,বিস্তারিত পড়ুন
