প্রধান সূচি

স্বরূপকাঠীতে সরকারি কর্মচারি কল্যাণ সমিতির শপথ গ্রহণ

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় সরকারি কর্মচারি কল্যাণ সমিতি (ক্লাব) এর কার্য নির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ‘স্বরূপকাঠী সরকারি কর্মচারি কল্যাণ সমিতি (ক্লাব)’ এর নির্বাচিত সভাপতি, সম্পাদকসহ অন্যান্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান সহকারি ও কমিটির আহবায়ক আব্দুল মান্নান ভূঁইয়া।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, পিরোজপুর জেলার সহকারি পরিচালক (এডি) মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

কার্য নির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি মো. মোফাজ্জেল হোসেন, সহ-সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো. আকরাম হোসেন, কোষাধ্যক্ষ একরামুজ্জামান মোল্লা, ক্রীয়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জালিস মাহুমুদ, কার্যকারি সদস্য কাওসার হোসেন, মনিরুজ্জামান, হাদিউজ্জামান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial