Wednesday, December 11th, 2019
স্বরূপকাঠীতে সরকারি কর্মচারি কল্যাণ সমিতির শপথ গ্রহণ
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় সরকারি কর্মচারি কল্যাণ সমিতি (ক্লাব) এর কার্য নির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ‘স্বরূপকাঠী সরকারি কর্মচারি কল্যাণ সমিতি (ক্লাব)’ এর নির্বাচিত সভাপতি, সম্পাদকসহ অন্যান্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান সহকারি ও কমিটির আহবায়ক আব্দুল মান্নান ভূঁইয়া। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, পিরোজপুর জেলার সহকারি পরিচালকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নাক, কান গলা রোগীদের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে নাক, কান, গলা বিষয়ের রোগীদের জন্য ফ্রি হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা অফিসার্স ক্লাবের স্বাস্থ্য সেবা উপ-কমিটির উদ্যোগে বুধবার দুপুরে কলাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল, কলাখালী ইউপি চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন খান, শাহনেওয়াজ সুমনসহ ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্যবিস্তারিত পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলি দাফন সম্পন্ন
সড়ক দুর্ঘটনায় নিহত পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলি’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর সোয়া ২টায় নাজিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে তার প্রথম নামাজে জানাজা ও পরে উপজেলার আমতলা মাদরাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিহত ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলি’র মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ফারমিন মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের মেয়ে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলি মঙ্গলবার দোলা পরিবহনেরবিস্তারিত পড়ুন
টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
কাউখালীতে পেঁয়াজের জন্য দীর্ঘতম লাইন
পিরোজপুরের কাউখালীতে টিসিবির মাত্র দুই কেজি পেঁয়াজ কেনার জন্য ঢল নেমেছে ক্রেতাদের। বুধবার সকাল ১০টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হকের উপস্থিতি এ পেঁয়াজ বিক্রি করা শুরু হয়। কাউখালীর পুরাতন আদালত ভবনের সামনে লম্বা দুই লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। এদিন সকাল থেকে মানুষের ঢল নামে ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কেনার জন্য। তুরস্ক থেকে আমদানীকৃত মোটা সাইজের ‘আপেল’ নামের এ পেঁয়াজ কিনতে হুমড়ি হয়ে পড়েন ক্রেতারা। ক্রেতারদের সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। তবে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা। পেঁয়াজ কিনতে আসা মোফাজ্জেল হোসেনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুরে বেসরকারী সংস্থা কোডেকের উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বাইপাই সড়কস্থ কোডেক কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিকাত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির। এ সময় উপস্থিত ছিলেন কোডেক উপ-সহকারী পরিচালক শেখ রেজোয়ান হোসেন, সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমান, এলাকা ব্যবস্থাপক কাজী ইকবাল হোসেন, শাখা ব্যবস্থাপক বিষ্ণু কুমার নাগ, উত্তম হাওলাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোডেক ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আওতায় ১০জন উপকারভোগীকে নিরাপদ ডেলিভারী, জরায়ূ সমস্যা চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
মোংলায় প্রতারক চক্রের খপ্পরে দিশেহারা ব্যবসায়ী পরিবার সম্পত্তি
মোংলায় সম্পত্তি ক্রয়ের বায়না চুক্তি করে প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন একটি ব্যবসায়িক পরিবার। বায়না শর্তের ৭০ লাখ টাকার মধ্যে ৩৯ লাখ টাকা গ্রহন করেও চুক্তি গ্রহীতাকে নির্ধারিত সময় জমির রেজিষ্ট্রি না দিয়ে হয়রানী করা হচ্ছে। এমনকি বায়না গ্রহীতার কাছ থেকে নেয়া ৩৯ লাখ টাকা আত্মসাৎ করতে প্রতারক চক্রটি একের পর এক নানা চক্রান্তে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীনসহ প্রতারক চক্রের ষড়যন্ত্রের ফাঁদে আটকে ব্যবসায়ী পরিবারটি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এই প্রতারক চক্রের হোতা মোংলার এক সময়ের আলোচিত কথিত ডা. ইউনুছ আলী জমির বায়না চুক্তির গ্রহীতাকে জীবনবিস্তারিত পড়ুন
বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ফিসিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌ-বাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস ‘স্বাধীন বাংলা’ ওই জেলেদের ট্রলারসহ আটক করে। মঙ্গলবার সন্ধ্যায় আটককৃত জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে নৌ-বাহিনীর সদস্যরা। পরে আটককৃতদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়। নৌ-বাহিনীর বরাত দিয়ে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার রাতে বানৌজা স্বাধীন বাংলা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোন এলাকায় নৌ-বাহিনী টহলকালেবিস্তারিত পড়ুন
