বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ফিসিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিসিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌ-বাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস ‘স্বাধীন বাংলা’ ওই জেলেদের ট্রলারসহ আটক করে।
মঙ্গলবার সন্ধ্যায় আটককৃত জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে নৌ-বাহিনীর সদস্যরা। পরে আটককৃতদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়।
নৌ-বাহিনীর বরাত দিয়ে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার রাতে বানৌজা স্বাধীন বাংলা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোন এলাকায় নৌ-বাহিনী টহলকালে এফবি মা-লক্ষী নারায়ন নামক একটি ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করে।
Please follow and like us:
« সড়ক দুর্ঘটনায় নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মেয়ে কলেজ ছাত্রী মৌলি নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় প্রতারক চক্রের খপ্পরে দিশেহারা ব্যবসায়ী পরিবার সম্পত্তি »
