প্রধান সূচি

টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

কাউখালীতে পেঁয়াজের জন্য দীর্ঘতম লাইন

পিরোজপুরের কাউখালীতে টিসিবির মাত্র দুই কেজি পেঁয়াজ কেনার জন্য ঢল নেমেছে ক্রেতাদের। বুধবার সকাল ১০টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হকের উপস্থিতি এ পেঁয়াজ বিক্রি করা শুরু হয়।

কাউখালীর পুরাতন আদালত ভবনের সামনে লম্বা দুই লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। এদিন সকাল থেকে মানুষের ঢল নামে ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ কেনার জন্য।

তুরস্ক থেকে আমদানীকৃত মোটা সাইজের ‘আপেল’ নামের এ পেঁয়াজ কিনতে হুমড়ি হয়ে পড়েন ক্রেতারা। ক্রেতারদের সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। তবে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনে বাড়ি ফিরেছেন ক্রেতারা।

পেঁয়াজ কিনতে আসা মোফাজ্জেল হোসেন জানান, বাজারে ১৮০ টাকা থেকে ২০০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারিভাবে টিসিবির পেঁয়াজ কম দামে বিক্রি হবে শুনে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে দুই কেজি পেঁয়াজ কিনেছি। কষ্ট হলেও ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে পেরে ভালো লাগছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা বলেন, টিসিবির ডিলারের মাধ্যমে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে জনপ্রতি দুই কেজি করে টিসিবির পেঁয়াজ কিনেছেন। টিসিবির পেঁয়াজ আরো বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial