প্রধান সূচি

বাগেরহাটে দপ্তরী কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষন ॥ মামলা দায়ের 

  • বাগেরহাটে বারুইপাড়া পি.সি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে অত্র স্কুলের দপ্তরী কর্তৃক জোর পূর্বক ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ভুক্তভোগী স্কুল ছাত্রী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামী ইমরান মোড়ল ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের ইলিয়াচ মোড়লের ছেলে।
  • মামলার এজাহারে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া পি.সি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ঐ ছাত্রী ছোট বেলা থেকে তার ফুফুর বাড়িতে বসবাস করে আসছে। গত ২৩ অক্টোবর স্কুল ছুটি হবার পর স্কুলের দপ্তরী ইমরান মোড়ল ছাত্রটিকে জরুরী কথা আছে বলে বসতে বললে সে (ছাত্রীটি) তার জন্য অপেক্ষা করে। স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা চলে যাওয়ার পর ইমরান মোড়ল তাকে জোর করে টেনে স্কুলের ২য় তলায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। আসামীর ভয়ে জোরাজুরি ও ডাক চিৎকার না দিয়ে বাড়িতে গিয়ে ঘটনাটি তার দাদিকে জানায়। পরের দিন বৃহস্পতিবার লম্পট ইমরান মোড়লের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি জানায়। প্রধান শিক্ষক বিষয়টি মিমাংসার আশ^াস দিয়ে কালক্ষেপন করতে থাকে। গত ২৮ নভেম্বর প্রধান শিক্ষক তার এখতিয়ারভুক্ত নয় বলে ভুক্তভোগী ছাত্রীকে জানান। এদিকে ইমরান মোড়ল ধর্ষন করেছে বিষয়টি এলাকায় জানাজানি হলে লজ্জায় লোক সম্মুখে বের হতে পারছে বলে মামলার এজাহারে জানায় ছাত্রীটি।
  • এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিজ উদ্দিন বলেন, গত ২৪ অক্টোবর নবম শ্রেনীর ছাত্রীটি অত্র স্কুলের দপ্তরীর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করে। ২৮ অক্টোবর আমরা জরুরী মিটিং করে তাকে কারণ দর্শনো নোটিশ প্রদান করি। নোটিশের জবাব প্রদান করলে সভাপতি মিটিংয়ের মাধ্যমে আমি ছাত্রীর পরিবারকে বিষয়টি জানাই।
  • অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরোয়ার মোড়ল জানান, ২৪ অক্টোবর অভিযোগ শোনার পরেই ছাত্রীর অবিভাবককে বলেছিলাম উক্ত ঘটনার তদন্ত করা বা শালিসী করার এখতিয়ার আমার নাই। তিনি প্রশাসনের মাধ্যমে আইনগতভাবে ব্যবস্থা গ্রহনের কথা বলেছেন ছাত্রীর পরিবারকে।
  • এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, আমি লোক মুখে ঘটনার কথা শুনেছি। কোর্টে মামলার ব্যাপারে এখনও আমি কোন তথ্য পায়নি।
Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial