প্রধান সূচি

Monday, December 2nd, 2019

 

এদেশে কুরআন সুন্নাহ পরিপন্থি কোন আইন শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ সব ধর্মের লোকের বসবাস রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকের সমান অধিকার নিশ্চিত করেছেন। যে যার ধর্ম শান্তিপূর্নভাবে পালন করতে পারছে। আর এদেশে কুরআন সুন্নাহ পরিপন্থি কোন আইন শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করে নি। আর ভবিষতেও করবে না। সোমবার সন্ধ্যায় পিরোজপুরের স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ক্বারী সমিতির উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে আয়োজিত ক্বেরাত সম্মেলনে মন্ত্রীবিস্তারিত পড়ুন


ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা সফলে স্বাধীন দেশ উপযোগী মানসিকতা থাকতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টাকে সফল করতে হলে মানুষের স্বাধীন দেশ উপযোগী মন-মানসিকতা থাকতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বাধীনতা ও পরাধীনতার পার্থক্য বুঝতে চান না।  একটি স্বাধীন জাতি গঠন ও নিজের বা পরিবারের কল্যাণের জন্য লেখা-পড়ার প্রয়োজনীয়তা অপরিসীম। সোমবার বিকেলে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা এখন স্বাধীন। আমাদের চিন্তা, কথা ও কাজে স্বাধীনতার প্রতিফলন থাকতে হবে। ৪৮ বছর দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৪৫ টাকায় টিসিবির পেঁয়াজ বিক্রি

পিরোজপুরে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। সোমবার সকালে শহরের নড়াইল পাড়া এলাকায় এ পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় জেলা প্রশাসক বলেন, “বাজারদর নিয়ন্ত্রণে রাখতে শহরের একটি স্থানে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে আরও কয়েকটি স্থানে দিনে ৪ টন পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি করা হবে।” পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন কালে সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, টিসিবির জিলার আরমান এন্টারপ্রাইজের প্রোপাইটার তোফাজ্জল হোসেন মল্লিকবিস্তারিত পড়ুন


সমকাল বরিশাল ব্যুারো প্রধান পুলক চ্যাটার্জির মাতার শেষকৃত্য সম্পন্ন

দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মাতা আরতি চ্যাটার্জি’র (৭০) শেষকৃত্য সোমবার বেলা ১১টায় বরিশাল মহাশশ্মানে সম্পন্ন হয়েছে। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আরতি চ্যাটার্জি রবিবার রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ অবস্থায় গত রবিবার থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু সংবাদ শুনে শুভাকাংক্ষিরা হাসপাতালে ও বাসায় ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। আরতি চক্রবর্তী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জির স্ত্রী। তিনি স্বামী, ২ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৪৫ টাকা দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি

বাগেরহাটে টিসিবি খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতি কেজি ৪৫ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি শুরু করে টিসিবি। পেঁয়াজ বিক্রির খবর পেয়ে পাশের আদালতপাড়ায় বিভিন্ন কাজে আসা শতশত নারী, পুরুষ পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়িয়ে পড়েন। দাম কম হওয়ায় আদালতের আইনজীবীরাও লাইনে দাঁড়াতে ভুল করেননি। তারাও পেঁয়াজ কিনেছেন। তবে সরকারি উদ্যোগে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু হলেও স্থানীয় বাজারগুলোতে তার কোন প্রভাব পড়েনি বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। তাদের অভিযোগ টিসিবি’র কোন প্রকার প্রচার প্রচারণা ছাড়াই সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খোলা ট্রাকে করে আকষ্মিকভাবেবিস্তারিত পড়ুন


ডিসেম্বরে একাধিক শৈত্য প্রবাহের সম্ভাবনা

চলতি মাসে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, চলতি মাসের মাঝামাঝি এবং মাসের শেষভাগে দেশে এক বা একাধিক মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্য প্রবাহ হতে পারে। সোমবার ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। খবর বাসসের। এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উল্লেখিত সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকাবিস্তারিত পড়ুন


সরকারী সম্পত্তিতে স্কুল ঘর ॥ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী দিয়ে পিএসসি পরীক্ষা

দুর্নীতি, অনিয়ম আর বেহাল দশার এক করুণ চিত্র ফুটে উঠেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ১৮২নং দক্ষিণ দীর্র্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল সৃষ্টির জন্মলগ্ন থেকেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের ভর্তি, শিক্ষাদান, হাজিরাসহ নানা বিষয় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তো আছেই। এখন তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। অনুপস্থিত শিক্ষার পরিবেশ থাকা এ বিদ্যালয় কর্তৃপক্ষের দুর্নীতি অনিয়ম নিয়ে দীর্ঘদিনের দলাদলির ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগসহ নানা দপ্তরে একাধিক অভিযোগ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি এখানে। খোঁজ নিয়ে জানা গেছে, নাজিরপুর উপজেলার দক্ষিন দীর্ঘায় স্থানীয় প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষাদানের উদ্দেশ্যে দক্ষিণ দীর্ঘাবিস্তারিত পড়ুন


মোড়েলগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ॥ প্রতিবাদ করায় চেয়ারম্যানের উপর হামলা

বাগেরহাটের মোড়েলগঞ্জে বহরবুনিয়া গ্রামে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবাদ করায় চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটিয়েছে ওই দুবৃত্তরা। এলাকার যৌথ এ মৎস্য ঘেরটির ভূক্তভোগীরা বিচারের দাবীতে সোমবার সকালে কলেজ বাজারে বিক্ষোভ করেছেন। এলাকাবাসী ও ভূক্তভোগী মৎস্যজীবী পরিবার জানান। ১০/১৫ বছর ধরে পূর্ব বহরবুনিয়া গ্রামে ৩শ’ বিঘার একটি মৎস্য ঘের ওই এলাকার ৬০ পরিবার যৌথভাবে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে একটি পক্ষ রবিবার ওই ঘেরে বিষ প্রয়োগ করে। ঘের মালিকরা সকাল থেকে মাছ মরে ভেসে উঠতে দেখতেবিস্তারিত পড়ুন


মোংলা থানায় ড্রাইভিং লাইসেন্স সহজকরণ কার্যক্রম শুরু

সরকারের সেবা জনগণের দোড় গোরায় পৌঁছে দিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মোংলা থানা পুলিশ। এলাকার জনসাধারনের ভোগান্তি কমাতে ড্রাইভিং নতুন লাইসেন্স নিতে এখন আর জেলা বা বিভাগের শহরে না গিয়ে নিজ থানার মাধ্যমে গ্রহণের সুযোগ করে দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মোংলা থানা চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স সহজকরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান, সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মো.বিস্তারিত পড়ুন


বাগেরহাটে দপ্তরী কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষন ॥ মামলা দায়ের 

বাগেরহাটে বারুইপাড়া পি.সি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে অত্র স্কুলের দপ্তরী কর্তৃক জোর পূর্বক ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রবিবার ভুক্তভোগী স্কুল ছাত্রী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামী ইমরান মোড়ল ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের ইলিয়াচ মোড়লের ছেলে। মামলার এজাহারে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া পি.সি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ঐ ছাত্রী ছোট বেলা থেকে তার ফুফুর বাড়িতে বসবাস করে আসছে। গত ২৩ অক্টোবর স্কুল ছুটি হবার পর স্কুলের দপ্তরী ইমরান মোড়ল ছাত্রটিকে জরুরী কথা আছে বলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial