প্রধান সূচি

বিএনপি নেতা আবুয়াল হোসেনের স্মরণে দোয়া ও আলোচনা সভা

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মরহুম শেখ মো. আবুয়াল হোসেন আবু এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আসর নামাজ বাদ সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা যান বিএনপি নেতা আবুয়াল হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial