Wednesday, November 27th, 2019
নাজিরপুরে ইউএনও বিরুদ্ধে দফাদার ও মহল্লাদার নিয়োগে অনিয়মের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) বিরুদ্ধে দফাদার ও মহল্লাদার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে উৎকোচ গ্রহণ করে ইউএনও এ অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। তাছাড়া অনিয়মের বিচার চাওয়ায় ইউএনও ক্ষিপ্ত হয়ে বিচার প্রার্থীর ভাইকে মিথ্যা ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। বয়স জটিলতা ও জাল-জালিয়াতির অভিযোগগুলো যাচাই-বাছাই ছাড়াই লিখিত অভিযোগ পাওয়ার পরেও ইউএনও এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকেই নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। দুই নিয়োগ প্রত্যাশী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও জাল-জালিয়াতির অভিযোগবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সাবেক এমপি আউয়ালের দখল করা ভবন উদ্ধার ॥ আউয়াল ফাউন্ডেশন এখন ভূমি অফিস
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সাবেক এমপি একেএমএ আউয়াল দখল করা এবং তার নামে প্রতিষ্ঠিত ‘আউয়াল ফাউন্ডেশন’ উদ্ধার করে দখলে নিয়েছে স্বরূপকাঠি ভূমি অফিস। বুধবার বিকেলে উপজেলা ফেরিঘাট সড়কে অবস্থিত ‘আউয়াল ফাউন্ডেশনে স্বরূপকাঠি ইউনিয়ন ও পৌরসভা ভূমি অফিসের নামে সাইনবোর্ড ঝুলিয়ে তার দখল নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক এবং ভূমি অফিসের কর্মচারীরা। এসময় ভবনের ভিতরে কাউকে না পেয়ে ফাউন্ডেশনে থাকা আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র অফিসের ভিতরে অন্য একটি কক্ষে রাখা হয়। এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক বলেন, সরকারি জমিতে কারও পাঁকা ভবন করার এখতিয়ার নেই। তিনিবিস্তারিত পড়ুন
বিএনপি নেতা আবুয়াল হোসেনের স্মরণে দোয়া ও আলোচনা সভা
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মরহুম শেখ মো. আবুয়াল হোসেন আবু এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসর নামাজ বাদ সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ এবং জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
কলকাতায় সম্মাননা পাচ্ছেন মিরাজুল ইসলাম
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কলকাতায় সম্মাননা পাচ্ছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বিশিষ্ট সমাজেসেবক, রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি মো. মিরাজুল ইসলাম। ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রন পেয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য তাকে এ অনুষ্ঠানে আমন্ত্রন জানান হয়েছে। আগামী ৬ ডিসেম্বর শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে দমদম মিউনিসিপাল অডিটোরিয়ামে এ মৈত্রী উৎসব অনুষ্ঠিত হবে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার পরিবার এলাকায় দীর্ঘদিন ধরে নানা ধরণের সমাজ সেবামূলক কার্যক্রম করে আসছেন। বিশেষ করে মিরাজুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ববিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভ্যান বিতরণ
বাগেরহাট পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ময়লা পরিবহনের জন্য ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ব্যাটারি চালিত এ ভ্যানের চাবি তুলে দেন। এসময় বাগেরহাট পৌর কাউন্সিলর শাহ নেওয়াজ মোল্লা দোলন, ফারুক তালুকদার, তানিয়া খাতুন, পৌরসভার ইঞ্জিনিয়ার রঞ্জন কান্তি গুহ, পৌর কর্মকর্তা রফিকুল ইসলাম মিঠু, প্রাকটিক্যাল অ্যাকশন এর প্রকল্প কর্মকর্তা রাজিব কুমার রায়, কর্মজীবী নারীর ভারপ্রাপ্ত ম্যানেজার মো. রুবেল আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাকটিক্যাল অ্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় কর্মজীবী নারীর পক্ষ থেকে এ ভ্যান গাড়ী বিতরণবিস্তারিত পড়ুন
শিগগিরই জেলা-উপজেলায় অ্যাকশন শুরু হবে … ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগে কোনও চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাদক কারবারির ঠাঁই নেই। ঢাকায় শুদ্ধি অভিযানের যে অ্যাকশন শুরু হয়েছে, শিগগিরই তা জেলা-উপজেলা শহরেও শুরু হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা নিজের ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখানোর পলিসি নিয়েছেন। বুধবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হলি আর্টিজান হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, প্রতীক্ষিত এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে জননেত্রী শেখবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রধান সড়কে ঘূর্ণিঝড়ে হেলেপড়া গাছ না কাটায় দূর্ঘটনার আশঙ্কা
পাইকগাছায় প্রধান সড়কের উপর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে হেলেপড়া গাছগুলো না কাটায় যানবাহন চালচল ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। ভারী ও উঁচু যানবাহন চলাচলে মারাত্বকভাবে বিঘিœত হচ্ছে। মাঝে মধ্যে গাছের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কের উপর ঝুঁকিপূর্ন হেলেপড়া গাছটি না কাটায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে চালকরা জানিয়েছে। জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পাইকগাছা এলাকায় ব্যাপক পরিমাণ গাছ-পালা ভেঙ্গে ও উপড়ে পড়ে। রাস্তার উপর উপড়ে পড়া গাছ-পালা কেটে বিদ্যুৎ লাইনের সংযোগ ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে মেইন সড়কের পাইকগাছা পৌরসভার টিএনটি অফিসের দক্ষিণ পাশে উপজেলাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বাল্যবিয়ে বন্ধে করণীয় শীর্ষক এডভোকেসি কর্মশালা
বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ কার্যক্রমে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামে বাল্যবিবাহ নোটারী পাবলিক ও নিকাহ রেজিস্টারের ভূমিকা বিষয়ক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, বাগেরহাট পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ মোহাম্মদ আলী, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহী আলম বাচ্চু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, অতিরিক্ত জেলা রেজিষ্টার মো. শাহীনুজ্জামান, সহকারী কমিশনার মো. আলীমুজ্জামান মিলন, জেলা পরিষদের সদস্য এডভোকেট শরিফা খানম, বাগেরহাটবিস্তারিত পড়ুন
