প্রধান সূচি

নারীসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার ॥ ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার

খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা বাগেরহাটের মোংলা ও মোল্লারহাট উপজেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে নারীসহ দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হল- বাগেরহাটের মোংলা উপজেলা সদরের সাথী আক্তার (৩০) ও মোল্লারহাট উপজেলার গাড়ফা গ্রামের আনিসুর রহমান (৩২)।

খুলনা র‌্যাব-৬ এর এএসপি ফাজ্জল হোসেন মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব দল সোমবার সন্ধ্যায় পৃথকভাবে অভিযান চালিয়ে সাথী আক্তারকে ৫৩৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আর আনিচুর রহমানকে ১৫০ পিস ইয়াবাসহ মোল্লারহাট উপজেলার থেকে আটক করা হয়। তার কাছ  থেকে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৪০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial