প্রধান সূচি

Tuesday, November 26th, 2019

 

সুপরিকল্পিত নগরায়ণের মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে এগিয়ে নিতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, এমপি বলেছেন, সুপরিকল্পিত নগরায়ণের মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে এগিয়ে নিতে হবে। বিশ্বের কাছে বাংলাদেশের স্থাপত্য উন্নত ও সমৃদ্ধ হিসেবে তুলে ধরতে হবে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর কাছে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ‘এশিয়ান টাউনস্কেপ জুরি’স অ্যাওয়ার্ড-২০১৯’-এর ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, মো. ইয়াকুব আলী পাটওয়ারী, ড.বিস্তারিত পড়ুন


বরিশালে শ্রেষ্ঠ পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিংসহ পুলিশের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বেগবান ও শক্তিশালী ভূমিকা পালন করার জন্য পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। মঙ্গলবার বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ। এসময়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ভোক্তা আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পিরোজপুরের মঠবাড়িয়ায় চার ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া (বাজার তদারকি) এ অভিযান পরিচালনা করেন। এসময় শহরের কেএম লতীফ মেডিসিন মার্কেটে ৪ ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসী মালিকদের এ অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান হল- শহরের কেএম লতীফ মার্কেটের সোনারগাঁ ড্রাগ হাউস ৮ হাজার টাকা, তানজীব ড্রাগ হাউস ৪ হাজার টাকা, সিফাত মেডিকেল হল ৩ হাজার টাকা ও মৃধা হেলথ কেয়ার ৫ হাজার টাকা জরিমানাবিস্তারিত পড়ুন


নারীসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার ॥ ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার

খুলনা র‌্যাব-৬ এর সদস্যরা বাগেরহাটের মোংলা ও মোল্লারহাট উপজেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে নারীসহ দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হল- বাগেরহাটের মোংলা উপজেলা সদরের সাথী আক্তার (৩০) ও মোল্লারহাট উপজেলার গাড়ফা গ্রামের আনিসুর রহমান (৩২)। খুলনা র‌্যাব-৬ এর এএসপি ফাজ্জল হোসেন মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব দল সোমবার সন্ধ্যায় পৃথকভাবে অভিযান চালিয়ে সাথী আক্তারকে ৫৩৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আর আনিচুর রহমানকে ১৫০বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের প্রতিবাদে মানববন্ধন

জেলার স্বরূপকাঠীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক রিপন হাওলাদার নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে উপজেলা পরিষদে সামনে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক রিপন হাওলাদার উপজেলার দক্ষিন জলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে চাকরি করতেন। মানববন্ধনে বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক রিপন হাওলাদারের মৃত্যুর ঘটনার সাথে জড়িত বাস চালককে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনাসহ নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবী জানানো হয়। দাবী না মানলেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্নাঙ্গভাবে চালুর দাবীতে মানববন্ধন

জেলার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্নাঙ্গভাবে চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজারের প্রধান সড়কে ইন্দুরকানী উন্নয়ন ফোরামের আয়োজনে এবং উপজেলার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনের মানবন্ধন অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উন্নয়ন ফোরামের মুখপাত্র আহাদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ. খালেক গাজী, ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ। উল্লেখ্য, ২০০৭ সালে নির্মিত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অদ্যাবধি আবাসিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়নি। শুধুমাত্র আউটডোরেবিস্তারিত পড়ুন


কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়নের দাবীতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের ভবন নির্মাণ কাজ  দ্রুত সম্পন্নে  দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সর্বস্তরের জনগন এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধনে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, জনপ্রতিনিধি স্থানীয় সচেতন এলাকাবাসীসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন। ঘন্টাব্যাপী এলাকাবাসী প্লাকার্ডসহ অবস্থান নিয়ে ১০ বছর ধরে বন্ধ থাকা হাসপাতালের নির্মাণ অবকাঠামো সম্পন্নসহ হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের দাবী জানান।বিস্তারিত পড়ুন


পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের হ্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত

পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের হ্যাপী ক্লাস পার্টি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা যোগ দেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ পার্টিতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসকের সহধর্মিনী রিজিয়া সুলতানা। স্কুলের অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী ও সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী। এরপর ক্লাস পার্টি’র কেক কাটেন অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


বাগেরহাটে মাজারের দীঘিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাগেরহাট শহরতলীতে হযরত খানজাহান (রহ:) মাজার দীঘিতে গোছল করতে নেমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে প্রায় ৮০ বছর বয়সের এই বৃদ্ধা মাজার শরীফের ঐতিহাসিক ‘খানজাহানের দীঘি’র মহিলা ঘাটে গোছল করতে নেমে অসুস্থ্য হয়ে পড়লে উপস্থিত পর্যটক ও খাদেমরা তাকে দ্রুত সিড়িঘাটের উপরে তুলে আনে। এসময়ে তার বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জে এতোটুকু বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পরিচয় জানাতে মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হলে মোড়েলগঞ্জের নিশানবাড়ীয়া ইউনিয়নের পিসি বারুইখালী গ্রামের মজিদ হাওলাদার (৮০) বলে পরিবারের সদস্যরা বিকেলে মৃত্য বৃদ্ধকে শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান,  সোমবার সকাল থেকে তিনিবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ৫ দিন ধরে যুবক নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ৫ দিন ধরে মো. জাফর হোসেন (৩২) মানসিক প্রতিবন্ধি এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই যুবক মঠবাড়িয়া পৌরসভার আরামবাগ এলাকার মৃত আ. হক মাষ্টারের ছেলে। এ ঘটনায় নিখোঁজ যুবকের ভাই মো. মোশারেফ হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জাফর মঠবাড়িয়া কে এম লতিফ ইনষ্টিটিউশন থেকে ২০০১ সালে এসএসসি পাশ করে মঠবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। কিন্তু ফাইনাল পরীক্ষায় এক বিষয় অকৃতকার্য হওয়ার পর জাফর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সাথে সাথে শারীরিকভাবেও দুর্বল হয়ে যায়। এরপরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial