প্রধান সূচি

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পূর্নাঙ্গভাবে চালুর দাবীতে মানববন্ধন

জেলার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্নাঙ্গভাবে চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজারের প্রধান সড়কে ইন্দুরকানী উন্নয়ন ফোরামের আয়োজনে এবং উপজেলার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনের মানবন্ধন অনুষ্ঠিত হয়।

ইন্দুরকানী উন্নয়ন ফোরামের মুখপাত্র আহাদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ. খালেক গাজী, ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০০৭ সালে নির্মিত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অদ্যাবধি আবাসিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়নি। শুধুমাত্র আউটডোরে ব্যবস্থাপত্র প্রদান করেন এখান কার চিকিৎসকরা। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে আবাসিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক মানুষ। তাই অনতিবিলম্বে হাসপাতালটি পূর্নাঙ্গ চালুর দাবী জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial