প্রধান সূচি

মঠবাড়িয়ায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মঠবাড়িয়ায় ৫৬নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোপাল কৃষ্ণ প্রামানিক, ম্যানেজিং কমিটির সদস্য স্বাধীন খান হিরা, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial