প্রধান সূচি

Thursday, November 14th, 2019

 

আইএস এর ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, আইএস বা ইসলামিক স্টেট ইসরাইল সৃষ্ট একটি নিষিদ্ধ সংগঠন। ইসলামের নামে তারা অরাজকতা সৃষ্টির মাধ্যমে সারা বিশ্বের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। তারা ইসলামের শত্রু। তাই তাদের ব্যাপারে ইমাম-আলেমসহ সকলকে সতর্ক থাকতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় ইমাম সমিতি আয়োজিত জঙ্গীবাদ, উগ্রবাদ, মাদক, সন্ত্রাসসহ সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও আলেমদের করণীয় শির্ষক এক মতবিনিময় সভায় তিনি  একথা বলেন। মন্ত্রী বলেন, ইসলাম কখনও অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করার অধিকার দেয় নি। বরংবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মুজিব বর্ষ কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মুজিব বর্ষ জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। বিশেষ অতিথিরবিস্তারিত পড়ুন


পিরোজপুরের বাজারে পেঁয়াজের দাম এক লাফে ২০০ টাকা

পিরোজপুর বাজারে পেঁয়াজের দাম লাগামহীন পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার পৌর বাজারের বিভিন্ন দোকানে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। বৃহস্পতিবার সকালের দিকে বাজারে ১৬০ টাকা কেজিতে পেয়াজ বিক্রি হলেও বিকেলের পরে তা একলাফে ২০০ টাকায় চলে যায়। দোকানীদের বক্তব্য, শুক্রবার কেজি প্রতি পেয়াজ ২২০ টাকায় পৌঁছবে। এদিকে, একেক দোকানে একেক রকম দামে কেন পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং দামে হেরফের এর কোন সন্তোষজনক জবাব মুদি ব্যবসায়ীরা দিতে পারেননি। গত দুই দিনে এ দাম ১৫০ টাকা থেকে একলাফে ২০০ টাকায় পৌঁছানোর কারণ জানতে চাইলে মুদি ব্যবসায়ীরা জানান, খুলনার মোকামে প্রতিদিনই পেঁয়াজেরবিস্তারিত পড়ুন


মাদক মামলায় নারীসহ ২ জনের কারাদন্ড

পিরোজপুরে মাদক মামলায় এক নারীসহ ২ জনকে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ রায় প্রদান করেন। বিচারক মাদক কারবারি মো. মোসলেম হাওলাদার (৩৭)কে ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড এবং রহিমা বেগম (৫২)কে ৩ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো. মোসলেম হাওলাদার পটুয়াখালী জেলার দুমকী উপজেলার সন্দেসদি গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে এবং রহিমা বেগম একই জেলার সদর উপজেলার শিমুলবাগ গ্রামের আবুল কালাম হাওলাদারেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আবারও শ্রেষ্ঠ করদাতা মিরাজুল ইসলাম

পিরোজপুর জেলায় ২০১৯ সালের শ্রেষ্ঠ আয়কর দাতা হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ। এ নিয়ে তিনি টানা ৯ম বারের মত জেলার শেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন। আয়কর মেলা-২০১৯ উপলক্ষে বুধবার বরিশালে বিভাগীয় পর্যায়ে আয়েজিত এক অনুষ্ঠানে মিরাজুল ইসলামকে শ্রেষ্ঠ আয়করদাতার ক্রেষ্ট প্রদান করা হয়। মো. মিরাজুল ইসলাম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শাহাদাত হোসেনের মেজ পুত্র। তার বড় ভাই মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মঠবাড়িয়ায় ৫৬নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসাইন মোল্লা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোপাল কৃষ্ণ প্রামানিক,বিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধান পানিতে তলিয়ে, হেলে পড়ে, গাছ উপড়ে পড়ে, সীমানা প্রাচীর ভেঙ্গে, গাড়ির গ্যারেজ ও পুরাতন অফিস ঘর ভেঙ্গে লন্ডভন্ড হয়ে পড়েছে খামার। গত ৭ নভেম্বর থেকে একটানা বৃষ্টি শুরু হলে ১০ নভেম্বর পর্যন্ত পানিতে তলিয়ে থাকে খামারের আমন ধান। খামার সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে খামারে বিআর ২৩ জাতের ১০ একর, ব্রি-ধান ৩০ জাতের ২৫ একর, ব্রি ধান ৭৩ জাতের ৫ একর ও ব্রি ধান ৮০ জাতের ৩ একর আবাদ হয়েছে।  মোট ৪৮ একর জমিতে আমন ধানেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial