প্রধান সূচি

পিরোজপুরে আবারও শ্রেষ্ঠ করদাতা মিরাজুল ইসলাম

পিরোজপুর জেলায় ২০১৯ সালের শ্রেষ্ঠ আয়কর দাতা হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ। এ নিয়ে তিনি টানা ৯ম বারের মত জেলার শেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন।

আয়কর মেলা-২০১৯ উপলক্ষে বুধবার বরিশালে বিভাগীয় পর্যায়ে আয়েজিত এক অনুষ্ঠানে মিরাজুল ইসলামকে শ্রেষ্ঠ আয়করদাতার ক্রেষ্ট প্রদান করা হয়।

মো. মিরাজুল ইসলাম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শাহাদাত হোসেনের মেজ পুত্র। তার বড় ভাই মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া মিরাজের ছোট ভাই মো. শামসুদ্দিন হাওলাদার ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial