প্রধান সূচি

ভান্ডারিয়ায় মুজিব বর্ষ কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মুজিব বর্ষ জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৩টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেতাগী সার্কেল) মো. আশরাফ হোসেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল আলম স্বপন সিকদার প্রমুখ।

পরে বিকেল ৪ টায় খেলা শুরু হয়। খেলায় বালিকায় ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বালকে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

খেলায় বালকে চ্যাম্পিয়ন হয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকায় ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক শফিকুল ইসলাম আযাদ এবং রেফারির দায়িত্বে ছিলেন মো. শহিদুল ইসলাম মল্লিক। পরে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial