পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত
গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আইডিইবি’র জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন কালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে পথসভায় মিলিত হয়।
আইডিইবি’র পিরোজপুর জেলা সভাপতি প্রকৌশলী মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, আইডিইবি’র পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক শামীম হাওলাদার, প্রকৌশলী পপি আক্তার প্রমূখ।
Please follow and like us:
« পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে সুন্দরবন উপকূলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে ॥ মোংলা বন্দরে বিশেষ সতর্কতা »
