প্রধান সূচি

Friday, November 8th, 2019

 

পিরোজপুরে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে দেখা মেলেনি সূর্যের ॥ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে

বঙ্গোপসাগরে অবস্থানরত নি¤œচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পিরোজপুরে শুক্রবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। পাশাপাশি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। রাস্তাঘাটেও কমেছে সাধারণ মানুষের চলাচল। এদিকে, ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষতির পরিমান যাতে কমিয়ে আনা যায় সে জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, ইতিমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার ২২২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সুন্দরবনে তিন দিনের রাস উৎসব বাতিল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠেয় শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসরের এবারের আয়োজন বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাস উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সুন্দরবনের গভীরের দুবলার চরের আলোরকোলে শত বছর ধরে ঐতিহ্যবাহী এই রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। তিথি অনুযায়ী এবার আগামী ১০ থেকেবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আতঙ্কে শরণখোলার মানুষ 

২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের মতো একইভাবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সৃষ্টি হওয়ায় ‘সিডর ও আইলা’ বিধ্বস্ত শরণখোলার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে হালকা বাতাস আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। শরণখোলাসহ উপকূল জুড়ে সিডরের পূর্বমুহূর্তের পরিস্থিতি বিরাজ করছে। আজ শুক্রবার সকাল থেকে সিপিপির স্বেচ্ছাসেবকরা মাইকিং করে সতর্কতামূলক প্রচারণায় নেমেছেন। এদিকে, উপজেলার চারটি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরী সভা আহ্বান করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার জানিয়েছেন। শরণখোলা উপজেলা সদর রায়েন্দা ইউনিয়নবিস্তারিত পড়ুন


২১ পদে ৪৪ জন প্রার্থীর লড়াই

ইন্দুরকানীতে বাজার বনিক সমিতির নির্বাচন

ইন্দুরকানীতে বাজার বনিক সমিতির নির্বাচনে ২১ পদে ৪৪ জন প্রার্থীর লড়াই করছেন।  উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ইন্দুরকানীর সদর বাজারের সৃষ্টি লগ্ন  থেকে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কোন নিয়ম-কানুন ছাড়াই অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছিল বাজারের কার্যক্রম। কিন্তু নবাগত উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ উপজেলায়  চলতি বছরের ১২ সেপ্টেম্বর যোগদানের পর থেকে সকল ক্ষেত্রে উন্নয়নের প্রসার এবং শৃংঙ্খলা ফেরাতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় তিনি ইন্দুরকানী বাজার বনিক সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন। এ লক্ষে গত ৪ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়ে ৬ তারিখ জমাদানেরবিস্তারিত পড়ুন


ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে সুন্দরবন উপকূলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে ॥ মোংলা বন্দরে বিশেষ সতর্কতা

বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর ও সংলগ্ন সুন্দরবনের নদ নদী খুবই উত্তাল রয়েছে। এজন্য আবহাওয়া অধিদফতর শুক্রবার সকালে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলের আশপাশের এলাকায় শুক্রবার দুপুর থেকে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গোপসাহরের সুন্দরবন উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর কবলে পড়ে একটি ফিসিং ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে গণপ্রকৌশল দিবস পালিত

গণপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আইডিইবি’র জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন কালেক্টরেট ভবনের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে পথসভায় মিলিত হয়। আইডিইবি’র পিরোজপুর জেলা সভাপতি প্রকৌশলী মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, আইডিইবি’র পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক শামীম হাওলাদার, প্রকৌশলী পপি আক্তার প্রমূখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial