প্রধান সূচি

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন এমপি’র মায়ের সুস্থতা কামনায় দোয়া

বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন এমপি’র মায়ের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো.আব্দুর রহমান।

উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডভেকেট শম্ভুনাথ রায়, কলাতাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, মিলন বাড়ৈ, সজল গোলদার, কাজী আবু শাহিন, জামাল মুন্সী, যুবলীগ নেতা আলম শেখ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহ আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial