প্রধান সূচি

চিতলমারীতে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বাই সাইকেল বিতরণ

বাগেহাটের চিতলমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ ও বিদ্যালয়ের সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে এ বাইসাইকেল বিতরণের আয়োজন করা হয়। এ সময় ৩০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বাই সাইকেল বিতরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ক্ষিতিশ বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক সোয়েল মোল্লা, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial