প্রধান সূচি

Thursday, October 24th, 2019

 

নুসরাত হত্যাকান্ডের বিচার বাংলাদেশে আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, নুসরাত হত্যাকান্ডের বিচারের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এ হত্যাকান্ডে দ্রুততার সাথে তদন্ত ও বিচার শেষ হয়েছে। আইনী প্রক্রিয়ায় প্রত্যাশিত দন্ড আরোপ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ নির্মম হত্যাকান্ডের বিচারে আইনজীবীগণ গৌরবময় ভূমিকা পালন করেছেন। এভাবে সভ্য সমাজ বিনির্মাণে আইনজীবীরা বিশাল ভূমিকা পালন করতে পারেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকা-এর কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গণপূর্ত মন্ত্রী বলেন, নৈতিকতা ওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে দোকানের কম্পিউটারে অশ্লীল ভিডিও ॥ দুইজনকে কারাদন্ড

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বাণিজ্যিক কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও সরবারহের অপরাধে এস. কে ফটোষ্ট্যাট নামক দোকানের মালিক ও কর্মচারীসহ দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথকাঠি বাজারে ওই অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, স্বরূপকাঠী (নেছাবরাবাদ) উপজেলার পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে দোকান মালিক মো. জামাল হোসেন এবং দোকানের কর্মচারী উপজেলার সংগীতকাঠি গ্রামের মো. নিয়াজ মাহমুদ (২৮)। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু দোকান মালিক জামাল হোসেনকে এক মাস এবং কর্মচারী নিয়াজ মাহমুদকে ২০ দিন কারাদন্ড প্রদান করেন। অভিযানকালে দোকানবিস্তারিত পড়ুন


শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার উদ্দেশ্য হতে হবে জ্ঞান ভিত্তিক শিক্ষা … তাসমিমা হোসেন

পিরোজপুর-২ আসনের সাবেক এমপি, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন বলেছেন, বিশ^বিদ্যালয় ও মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানেও নিজস্ব কর্ম পরিকল্পনা তৈরী করতে হবে। শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা প্রদানে গভর্নিং বডি ও শিক্ষকদের মধ্যে সমন্বয় সাধন তথা সেতুবন্ধন থাকলে ফলাফল সন্তোষজনক হয়। প্রতিষ্ঠানে অসংগতি, অসামঞ্জস্যতা তথা কোন ধরণের অনিয়ম কাম্য নয়। সার্টিফিকেট প্রদানের শিক্ষা ব্যবস্থার বদলে কর্মমুখী জ্ঞান ভিত্তিক প্রকৃত শিক্ষা দানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করাই সকলের উদ্দেশ্য হতে হবে। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে মজিদা বেগম মহিলা কলেজের গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন


অধ্যক্ষের বিরুদ্ধে উপবৃত্তি দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার উপবৃত্তি দেয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে দেড় হাজারের বেশি টাকা করে আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দিয়েও উপবৃত্তি না পেয়ে টাকা ফেরত চাইলে ওই অধ্যক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিষ্ঠানের কেউ টাকা নেয়নি মর্মে জোর করে সাদা কাগজে লিখিত রাখেন। সাংবাদিকরা এ বিষয়ে কলেজে তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে ওই অধ্যক্ষ পুলিশ ডেকে ধরিয়ে দেয়ার হুমকি দেন। জানা গেছে, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ডিগ্রি শাখার শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার থেকে এক হাজার ৬২০ টাকা পর্যন্ত নিয়েছেন। তিনি তার প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির কর্মচারী শৈলেন্দ্রনাথবিস্তারিত পড়ুন


চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন এমপি’র মায়ের সুস্থতা কামনায় দোয়া

বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন এমপি’র মায়ের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো.আব্দুর রহমান। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকাবিস্তারিত পড়ুন


চিতলমারীতে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বাই সাইকেল বিতরণ

বাগেহাটের চিতলমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ ও বিদ্যালয়ের সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ে এ বাইসাইকেল বিতরণের আয়োজন করা হয়। এ সময় ৩০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বাই সাইকেল বিতরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ক্ষিতিশ বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন


মোংলায় শিক্ষিকাকে লাঞ্চিতের ঘটনায় এলাকায় উত্তেজনা ॥ পুলিশের কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

বাগেরহাটের মোংলার হলদিবুনিয়ায় এক স্কুল শিক্ষিকাকে লাঞ্চিতের ঘটনায় এলাকার দু’গ্রপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে বাগরেহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খ্রীষ্টান সম্প্রদায়ের দুই প্রতিবেশী প্রতিপক্ষের জমির সীমানা প্রাচীর নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় ক্যাথলিক মিশনের ধর্মযাজকসহ জনপ্রতিনিধিরাও কয়েক দফায় এ বিরোধ মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। সরেজমিনে জানা গেছে, মোংলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের দিলিপ হালদার ও প্রতিবেশী রবিন মল্লিক পরিবারের মধ্যে বছর দু’য়েক আগ থেকেই বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল। সরকারি ভূমি জরিপকারীসহ চিলা ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারী মহিলা কলেজ, আফতাব উদ্দিন কলেজ, তেজদাসকাঠী কলেজ অংশগ্রহন করে। প্রথম পর্বে বিতর্কের দুটি বিষয়বস্তু ছিল “কমিউনিটি পুলিশিং জনগনের নিকট পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করে” এবং “কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগনের আস্থার সেতুবন্ধন” এতে বিজয়ী হয় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ও পিরোজপুর সরকারী মহিলা কলেজ। বৃহস্পতিবার চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে নির্ধারিত বিষয় ছিল “জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং একটি কার্যকরবিস্তারিত পড়ুন


বাংলাদেশের উন্নয়নে মালয়েশিয়ান বিনিয়োগকারীদের বিস্ময় প্রকাশ

বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করেছেন মালয়েশিয়ান বিনিয়োগ প্রতিনিধি দল। অল্প সময়ে বাংলাদেশের এত উন্নয়ন দেখে মালয়েশিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রীনল্যান্ড-তিতিজায়ার প্রতিনিধি দল মন্তব্য করে বলেন, ‘অদূর ভবিষ্যতে বাংলাদেশীরা সোনার প্লেটে বসে খাবার খাবেন’। বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রীনল্যান্ড-তিতিজায়ার গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর তান শ্রী দাতো লিম সুন পেং এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র সাথে এক বৈঠকে উপরোক্ত মন্তব্য করেন। বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, গৃহায়নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial