পিরোজপুরে পরিবার কল্যাণ সহকারী সমিতির মানববন্ধন
পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার প্রতিবাদে পিরোজপুরে পরিবার কল্যাণ সহকারী সমিতির আয়োজনে বৃহস্পতিবার পিরোজপুর শহরে সিও অফিস চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, নিপা রানী শিকদার, সালমা আক্তার, দিপা মজুমদার, মীরা আইচ, সাবিনা আক্তার, রেহেনা আক্তার, শুকলা রানী রায় প্রমুখ।
বক্তারা অবিলম্বে জারিকৃত পত্র প্রত্যাহার করার দাবি জানান।
Please follow and like us:
« শরনখোলায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলায় নৌ থানার ওসির বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন »
