পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় একটি র্যালী শহরের টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা ছিদ্দিকী, জেলা অবসরপ্রাপ্ত সরকারী কল্যাণ সমিতি সভাপতি প্রফেসর জলিল আকন, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) জোনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন, রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) প্রবীণ কার্যক্রমের আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা সমাজ সেবা কর্মকর্তা (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন ও রিক প্রোগাম অফিসার আফম রেজাউল করিম।
এ সময় বক্তবার বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়। আজকের যুবক আগামী দিনের প্রবীণ তাই প্রবীণদের অবহেলা নয়। প্রবীণদের কাছ থেকেই আগামীর সকল বিষয়ে জানাতে হবে। তাদের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। এ সময় বক্তারা প্রবীণদের বয়স্ক ভাতাসহ সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবী জানান ।
