প্রধান সূচি

Tuesday, October 1st, 2019

 

পিরোজপুরে কোন ক্যাডার-গডফাদার থাকবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, পিরোজপুরে কোন ক্যাডার, গডফাদারের রাজনীতি থাকবে না। রাজনৈতিক দল হচ্ছে মানুষের কল্যাণে আত্ম উৎসর্গ করার জন্য রাজনীতি। বিগত দিনে যারা ক্যাডার সৃষ্টি করে গডফাদারের রাজনীতি করেছেন তা থেকে এখন দূরে সরে আসুন। পিরোজপুরের মানুষ থাকবে মুক্ত। হুঙ্কার, চিৎকার, প্রভাব দেখানোর দিন শেষ। এ জোর এখন আর কেউ দেখাবেন না। যে যার মতো দল করবে, কিন্তু জোর করে কাউকে দিয়ে শ্লোগান দেয়ানো যাবে না। পিরোজপুরের মানুষ মুক্ত বিহঙ্গের মতো উন্মুক্ত দিগন্তে বিচরণ করবে। মন্ত্রী বলেন, শারদীয় দূর্গোৎসব বাঙ্গালীর সকলের উৎসব। নীতি নৈতিকতাবিস্তারিত পড়ুন


ফেনসিডিল ও টাকাসহ আটক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ বরখাস্ত

পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকাসহ আটক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান শুভকে বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার তাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, মশিউর রহমান শুভ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করছেন। রবিবার ফেনসিডিলসহ আটক হওয়ার পর তারবিস্তারিত পড়ুন


বাবুল হালদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ ৮ জন গ্রেফতার

পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল হালদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যায় পিরোজপুরের কুমিরমারা ফেরীঘাটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিমকে অভ্যর্থনা জানানোর সময় পরে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বাবুল হালদারের উপর হামলা করে। র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন, ডুমরিতলার জুয়েল ফকির ও শহরের শেখ বাড়ী এলাকার সজিব দালাল এবং পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন কুমারখালীর মনির শিকদার, মরিচালেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘বয়সের সমতার পথে যাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং রিসোর্স ইন্ট্রিগেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় একটি র‌্যালী শহরের টাউন ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়। এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে পূজা মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ইন্দুরকানীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৫টি পূজা মন্দিরে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ। ইন্দুরকানী কেন্দ্রীয় পূজা মন্দিরে ৫ হাজার, পাড়েরহাট বন্দর পূজা মন্দির, লাহুড়ী পূজা মন্দির, রামচন্দ্রপুর পূজা মন্দির ও চন্ডিপুর পূজা মন্দিরে আড়াই হাজার টাকা করে এবং বাকি মন্দিরগুলোতে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। সোমবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেটবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial