প্রধান সূচি

জাল কাগজপত্র তৈরী করে জমি দখলের অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলায় জাল কাগজপত্র তৈরী করে অন্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত খান ওয়াজেদ আলীর ছেলে খান তোফাজ্জেল হোসেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, খান ওয়াজেদ আলীর ভোগ দখলকৃত জমি রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী মৌজায় ৩৬৯নং খতিয়ানে ৯২ শতক ও তেলিখালী মৌজায় ৮৭নং খতিয়ানের মোট ৭৭ শতক জমি কম্পিউটারকৃত পর্চা করে জালিয়ালিত মাধ্যমে একই এলাকার মাজেদ অলী খান তার দুই মেয়ের নামে দলিল করে নেয়। আর এ কাজে সহায়তা করে একটি ভূমি দস্যুচক্র। গত ১৩ জুন তোফাজ্জেল হোসেন ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনা দিতে গেলে ঘটনা ফাঁস হয়ে যায়।

ভূক্তভোগী তোফাজ্জেল হোসেন বলেন, পৃথক ২টি মৌজায় আমার পিতার ও আমার শ^শুরের ওই সম্পত্তি দেখভাল করার দায়িত্ব ছিল আমার। সে অনুযায়ী আমি নিয়মিত খাজনা পরিশোধ করে এসেছি। কিন্তু চলতি বছরের গত ২৭ মে মাজেদ খান ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওই জমির খাজনা পরিশোধ করে দাখিলা নিয়ে যায়। পরে রেজিষ্ট্রি অফিস থেকে দলিলের নকল তুলে দেখা যায় ওয়াজেদ আলী খানের নাম কর্তন করে মাজেদ আলী খানকে দাতা দেখিয়ে তার দুই মেয়ে হুরজাহান ও জোসনা খানমের নামে দুটি দলিল করা হয়েছে। যার পুরাটাই জালিয়াতির মাধ্যমে করা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিকার চেয়ে ভূমি অফিস, সাব- রেজিষ্ট্রি অফিস ও সর্বশেষ বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর একটি লিখিত অভিযোগ করলেও এখনও কোন প্রতিকার পায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial